Apan Desh | আপন দেশ

পেয়ারা দেয়ার প্রলোভনে মাদ্রাসা শিক্ষার্থী বলৎকার

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ১২ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:৩৫, ১২ আগস্ট ২০২৩

পেয়ারা দেয়ার প্রলোভনে মাদ্রাসা শিক্ষার্থী বলৎকার

জামালপুর: পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার করেছে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি। অভিযুক্ত আব্দুর রশিদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (১২ আগস্ট) সকালে জামালপুর শহরের লাঙ্গজোড়া গ্রাম থেকে মাদ্রাসা শিক্ষার্থী বলৎকারের অভিযোগে আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ জামালপুর শহরের চালাপাড়া এলাকার মৃত আব্দুল মোমেন বেপারীর ছেলে। এ ঘটনায় বলাৎকারের শিকার ওই শিক্ষার্থীর বাবা শুক্রবার রাতে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক-৩

পুলিশ সূত্র জানায়, আব্দুর রশিদের কোনো মোবাইল ফোন নেই। তার স্ত্রী ঢাকায় থাকেন। শুক্রবার (১১ আগস্ট) বিকেলে স্বামীর সঙ্গে কথা বলার জন্য প্রতিবেশী ওই মাদ্রাসা শিক্ষার্থীর মায়ের মোবাইলে ফোন দেন আব্দুর রশিদের স্ত্রী। ওই শিক্ষার্থী মোবাইল নিয়ে রশিদের বাড়ি যায়। কথা শেষ হলে পেয়ারা দেয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার মায়ের কাছে মোবাইল রেখে আসতে বলেন আব্দুর রশিদ। পরে পেয়ারা আনতে গেলে তিনি ওই শিক্ষার্থীকে বলাৎকার করেছেন মামলার এজহারে জানা যায়। এ ঘটনা বাড়িতে গিয়ে জানালে ওই শিক্ষার্থীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, মামলা হওয়ার পর অভিযানে নামে পুলিশ। শনিবার সকালে আব্দুর গ্রেফতার করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়