Apan Desh | আপন দেশ

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৯

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩২, ১২ আগস্ট ২০২৩

আপডেট: ১২:০৯, ১২ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, আটক ৯

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুালশ। অভিযানের সময় জঙ্গি সন্দেহে নয় জনকে আটক করা হয়েছে। ‘অপারেশন হিলসাইড’ নামে অভিযানটি চালাচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সোয়াট টিম। 

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে ভোর রাতে অভিযান চালিয়ে পাঁচ জন পুরুষ ও চার জন নারীকে আটক করা হয় বলে জানান মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।

তিনি বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে সিটিটিসি। এ সময় নয় জনকে আটক করা হয়। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, শুক্রবার রাত ৮টার পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে সকাল ৭টার দিকে অভিযান শুরু করে সিটিটিসি। 

তিনি জানান, তার ইউনিয়নের একটি টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে এই অভিযান চলছে।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত