বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের অ্যাম্বুলেন্স তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন, ২ হাজার টাকা ও এ্যাম্বুরেন্সটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, অ্যাম্বুলেন্সের মালিক ও চালক পিরোজপুরের শিয়ালকাঠি গ্রামের মো. রাজু শেখ (৩০) ও তার সহযোগী সাতক্ষীরার গাবুরা গ্রামের রাহাত হোসেন পারভেজ(১৭)।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি তল্লাসির করে গাঁজা পাওয়া যায়। এটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে তেতুলবাবাড়িয়া গ্রামে নামিয়ে গাঁজা পৌঁছে দেয়ার জন্য অপেক্ষা করছিল পূর্ব সরালিয়া এলাকায়।
এদিকে বৃহস্পতিবার রাতে জেলার রামপালের বিভিন্ন এলাকা থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের রফিকু্ল মৃধার ছেলে রহিম মৃধা (২২), বাছাড়েরহুলা গ্রামের শহীদ শেখের ছেলে ওসমন শেখ (২১) এবং গোবিন্দপুর গ্রামের মমিন উদ্দিনের ছেলে আয়ুব আলী (৪০)। আটককৃতদের কাছ থেকে ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের শুক্রবার (১১ আগস্ট) বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।
আপন দেশ/প্রতিনিধি/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































