Apan Desh | আপন দেশ

যৌতুক

যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নৃশংস হামলা

যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নৃশংস হামলা

লক্ষ্মীপুরের রামগতিতে যৌতুকের জন্য স্ত্রীর শারমিন আক্তারের ওপর নৃশংস হামলা করা হয়েছে। হামলার শিকার শারমিন আক্তার (২১)। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। শনিবার (০৫ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গাজী সমাজ এলাকার সেলিম মিয়ার বাড়িতে রাত আনুমানিক ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রহমান (২৫), পেশায় একজন ইটভাটার শ্রমিক। দীর্ঘদিন ধরে স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই শারমিনকে শারীরিক নির্যাতন করতেন তিনি।

১২:২৬ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement