Apan Desh | আপন দেশ

দৃষ্টি প্রতিবন্ধী

কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন-এ বার্তা ছড়িয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা। ​জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।

০৭:২৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

প্রতিবন্ধী জনির সংসার চলে দড়ি টেনেই

প্রতিবন্ধী জনির সংসার চলে দড়ি টেনেই

বয়স ৩৫ বছর কিন্তু দেখলে মনে হয় বয়স যেন আরও কম। মুখে তারুণ্যের ছাপ থাকলেও জীবনসংগ্রাম তাকে প্রতিদিনই কঠিন বাস্তবতার মুখোমুখি করে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। অন্য কোনো কাজ করার সামর্থ্যও নেই। তাই ভোর হলেই হাতে তুলে নেন নৌকার সঙ্গে বাঁধা দড়ি। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে দড়ি টেনে নৌকা পার করেন মানুষ। আর এ কাজ থেকে পাওয়া সামান্য আয় তুলে দেন বাবার হাতে। সে টাকাতেই চলে পরিবারের ছয় সদস্যের সংসার। জনি মোল্লা বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়া দাইড় গ্রামের বাসিন্দা। তার বাবা মনি মোল্লা। ছোটবেলা থেকেই নৌকা চালানোর সঙ্গে জড়িয়ে পড়েন জনি। কখনো বাবার সঙ্গে নদীতে মাছ ধরেছেন, আবার কখনো নৌকা চালিয়ে মানুষ পারাপার করেছেন। দীর্ঘ আট বছর ধরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারসংলগ্ন কুলিয়া দাইড় খেয়াঘাটে দড়ি টেনে মানুষ পারাপারের সহযোগিতা করছেন তিনি।

০৮:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement