Apan Desh | আপন দেশ

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৬, ১১ অক্টোবর ২০২৬

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ছবি: আপন দেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে একটি ট্রলিব্যাগ থেকে চার কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শুভ সাচকী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) মঠবাড়িয়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটির সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তীর তত্ত্বাবধানে মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামের একটি বসতঘরে অভিযান চালানো হয়। 

আরও পড়ুন<<>>পদ্মার ভাঙনে বিলীন ৮ কোটি টাকার সেতু

এ সময় ঘরের একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে তিনটি প্যাকেটে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় শুভ সাচকীকে গ্রেফতার করা হলেও তার সঙ্গে থাকা অলিউর রহমান পালিয়ে যান। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পিরোজপুরের মঠবাড়িয়া সার্কেলের এএসপি পার্থ চক্রবর্তী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভ সাচকী নামে এক যুবককে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়