ছবি : আপন দেশ
নাটোরের নলডাঙ্গায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পৌরসভার বুড়ির ভাগ স্কুলের মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আগামী ১৮ অক্টোবর পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে এ টিকা দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, নলডাঙ্গা পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও জেলা বিএনপির সদস্য এম.এ. হাফিজ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু জাফর প্রাং, ভিএফএ শাহীন, এফএ (এআই) এস্কেন্দার, এআইটি আজাদ, এআইটি মিজানসহ প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকার ছাগল-ভেড়া পালনকারীরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রকিবুল হাসান সুজন বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি সংক্রামক রোগ। এ রোগের প্রাদুর্ভাব কমানো ও নির্মূলের লক্ষ্যে সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার ৩-১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনার জন্য খামারি ও পালনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা যায়, ১-১৮ অক্টোবর পর্যন্ত নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ৩-১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শাম্মী আক্তার বলেন, প্রাণিসম্পদ খাতের সুরক্ষা ও খামারিদের ক্ষতি কমাতে নিয়মিত টিকাদান গুরুত্বপূর্ণ।
নির্ধারিত সময়ে ছাগল ও ভেড়াকে টিকা দেয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































