Apan Desh | আপন দেশ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেফতার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪২, ৫ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেফতার ৫

ছবি : আপন দেশ

সাভারের পূর্ব শাহিবাগ এলাকায় এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গ্রেফতার ২ শিক্ষককে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে। গ্রেফতার তিন শিক্ষার্থী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গী এলাকার কিশোর সংশোধন কারাগারে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

আরও পড়ুন : বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বন্ধ নৌকা বাইচ, ১৪৪ ধারা জারি

এর আগে তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানায় গত ২৬ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা (নং-১১০) দায়ের করা হয়।

গ্রেফতার ২ শিক্ষক হলেন, ভোলা জেলার শশীভূষণ থানার নয়আনী এলাকার মো. কাবুলের ছেলে জাবের হোসেন (২১) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুর এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মো. কামরুল ইসলাম (২৬)।

এ ছাড়া গ্রেফতার শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়