ছবি : আপন দেশ
ব্যবসা-সংক্রান্ত জটিলতায় পাঁচ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) থেকে এ কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) হিলি বন্দর আমদানি ও রফতানি গ্রুপে পাঠানো ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ মণ্ডলের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আরও পড়ুন <<>> টাঙ্গাইলে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
চিঠিতে বলা হয়, হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সম্মতিক্রমে বর্তমানে এ সিদ্ধান্ত নিয়েছে যে, গত ৩০ আগস্ট ব্যবসা-সংক্রান্ত জটিলতায় হিলি স্থলবন্দরে বন্ধ হওয়া আমদানি-রফতানি কার্যক্রম সমস্যা সমাধানের ফলে ৫ সেপ্টেম্বর থেকে পুনরায় চালু হবে।
এক্ষেত্রে বিকাশ মণ্ডল বাণিজ্যিক স্বার্থে এ সিদ্ধান্ত মেনে হিলি বন্দর আমদানি ও রফিতানি গ্রুপের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































