ছবি: আপন দেশ
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে শহরের বড় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়।
টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে তৃতীয় দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার ও লীলা কীর্তন, সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এর আগে সকালে শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব। এছাড়া শ্রীশ্রী কালীবাড়ির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎত সাহা লিটন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিপন কুমার সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শ্রীশ্রী কালীবাড়ি কমিটির নেতৃবৃন্দ।
আরও পড়ুন<<>>ধানের গোলায় মিলল দুই সহস্রাধিক কেজি সার
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও অংশ নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নিয়ে জন্মাষ্টমীর আনন্দ-উৎসবে সামিল হন।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী সকল বয়সী নারী-পুরুষ অংশ নেন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে। বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি পরিণত হয় এক মিলনমেলায়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































