ছবি: আপন দেশ
ঢাকায় দিনজুড়ে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি ঘিরে ব্যস্ত সময় পার হতে যাচ্ছে। কোথায় কী কর্মসূচি রয়েছে, কোন বিষয়গুলোতে থাকছে সবার নজর। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেয়া ভালো।
রোববার (২৫ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড ইস্যুর ঘোষণা : দুপুর সাড়ে ১২টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে ব্র্যাক ব্যাংক। দেশের প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের বন্ড ইস্যু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বন্ডের অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।
আরও পড়ুন <> শুভ প্রবারণা পূর্ণিমা আজ
হাতিরঝিলে নগর বাগান প্রকল্পের উদ্বোধন : বিকেল ৩টায় রাজধানীর হাতিরঝিলে মগবাজার আউটডোর এলাকার হলিডে ইন হোটেল-সংলগ্ন স্থানে নগর বাগান প্রকল্পের উদ্বোধন করা হবে।
ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রকল্পের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































