Apan Desh | আপন দেশ

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১৮:০৪, ৩০ আগস্ট ২০২৬

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

ছবি: আপন দেশ

রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটর বাইক দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামের এক নারী নিহত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন।

ওসি জানায়, শনিবার (২৯ আগষ্ট) দিনগত রাতে ওই নারী ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে বিলাইছড়ির উপজেলার ফারুয়া ইউনিয়ন থেকে সীমান্ত সড়ক হয়ে রাজস্থলী উপজেলায় যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে অপপ্রচার বিস্তার রোধে আলোচনা সভা

স্থানীয়রা প্রথমে ওই নারীকে রাজস্থলী উপজেলা সদর হাসপাতালে এবং পরে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

 ওসি আরও বলেন, এ ঘটনায় প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়