ফাইল ছবি, আপন দেশ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (২০আগষ্ট) রাষ্ট্রপতির পক্ষে উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারী করে জেলা পরিষদ গঠনের ঘোষণা দেয়া হয়।
এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, রাঙামাটি জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি দীপন তালুকদার দীপু এবং ১৫ সদস্যের মধ্যে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ সদস্য নিযুক্ত হয়েছেন।
আরও পড়ুন<<>>চাচা-ভাতিজা হত্যা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
এছাড়াও পরিষদে নিযুক্ত অন্যান্য সদস্যরা হলেন, শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উহ্লাচিং মং মার্মা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাস এবং চন্দা চাকমা।
একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের ০৭ নভেম্বরের প্রজ্ঞাপন মূলে গঠিত আগের পরিষদ এতদ্বারা বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































