Apan Desh | আপন দেশ

হাসপাতালে সবরকম সিন্ডিকেট নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫০, ১৫ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৫১, ১৫ আগস্ট ২০২৬

হাসপাতালে সবরকম সিন্ডিকেট নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

চিকিৎসাক্ষেত্রে কোন বৈষম্য সহ্য করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উচ্চ শ্রেণীর মানুষ যে সেবা পায় একজন নিম্ন শ্রেণীর মানুষেরও সে সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। 

শনিবার (১৫আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নতুন পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ চলছে জানিয়েছে প্রতিমন্ত্রী বলেন, শুধু শহর নয় গ্রামপর্যায়েও চিকিৎসক সংকট সমাধানসহ হাসপাতালের সেবার মান নিয়ে সবরকমের সিন্ডিকেট নির্মূলে কাজ করছে তারেক রহমান সরকার। 

সভায় সভপতিত্ব করেন পঞ্চগড় জেলার সিভিল সার্জন মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন এনসিপি 'র উত্রাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, জামায়াতে ইসলামীর জেলা আমীর ইকবাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়