ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজ। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ।
আরও পড়ুন<<>>মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, পরিচালনা কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, আব্দুর রব নাসিম, ব্যাংকার আকরাম গণি, ডা.আব্দুল বাতেন রোহান।
এছাড়াও কো-অর্ডিনেটর আবিদা বিন্তি, মো. ইসমাইল হোসেন, মো. আতিকুর রহমান, প্রভাষক ফাতেমা আক্তার, ফাহিম সিদ্দিকি, শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































