Apan Desh | আপন দেশ

মহানগরের নিরাপত্তায় সিসি ক্যামেরা দিল রাসিক

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৭, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ১৯:১৫, ২৬ জুলাই ২০২৬

মহানগরের নিরাপত্তায় সিসি ক্যামেরা দিল রাসিক

ছবি: আপন দেশ

রাজশাহী মহানগরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে দেড় শতাধিতক সিসি ক্যামেরা দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

রোববার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ে এ সিসি ক্যামারা তুলে দেয়া হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এর আগে, আরএমপির সম্মেলন কক্ষে দু’টি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নগর ও নগারিকসেবা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

এসময় আলোচনায় অংশগ্রহনকারীরা, মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমের স্থানগুলোতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরাগুলো স্থাপন করার গুরুত্ব তুলে ধরেন।

এতে ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ আরও কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা।

এসময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিকসেবা সুনিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন কাজ করছে। জনগণের চাহিদার গুরুত্ব দিয়ে এই কাজ করছে সিটি করপোরেশন। নগরবাসীর নিরাপত্তার ও শান্তির মহানগরী গড়তে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।

আরও পড়ুন <<>> সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি শুরু

আগামীতে সিটি করপোরেশনের পক্ষ থেকে আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান সিটি প্রশাসক।

এর প্রতিক্রিয়ায় আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আশা করি, নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে রাজশাহী সিটি করপোরেশন প্রদত্ত অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো প্রিভেনটিভ ও ডিটেকটিভ পুলিশিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন করে নগরীর ১৫৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আরও নিরাপদ ও যানজটমুক্ত নগরী গড়ে উঠবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়