Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে পৃথক দুটি মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৭, ২২ জুলাই ২০২৬

আপডেট: ২০:০৫, ২২ জুলাই ২০২৬

টাঙ্গাইলে পৃথক দুটি মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আমপাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে মেহেদী মোস্তফা রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান অভিযুক্ত নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে ২০২১ সালের ৫ মে দেলদুয়ার দক্ষিণপাড়া গ্রামে হাজেরা বেগম (৬০) ও তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগ্নে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে মোস্তফা ফজরের নামাজ শেষে ঘরে এসে মা ও খালাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

আরও পড়ুন <<>> নোয়াখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাটখেতে হাজেরা বেগম ও নাসরিনের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যায় জড়িত থাকায় সোহরাব হোসেনকে স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়