ছবি: আপন দেশ
ময়মনসিংহে ট্রাক চাপায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কে ময়মনসিংহ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাকান্দার আব্দুল মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫), ময়মনসিংহ সদর উপজেলার রঘু রামপুরের আব্দুল হামিদের স্ত্রী আবেদা আক্তার (৩৫)। অপরজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে দুই জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে তিন নারী ও অটোরিকশার চালককে আহত অবস্থায় নিয়ে আসা হয়। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, অটোরিকশারচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। গুরুতর অবস্থায় এক নারী হাসপাতালে ভর্তি আছেন। এ দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































