Apan Desh | আপন দেশ

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০১, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ১৪:০১, ১৯ জুলাই ২০২৬

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের এমপিওর চেক ছাড়

ছবি : আপন দেশ

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মে ও জুন মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। 

আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে এসব চেক ছাড় হয়।

রোববার (১৯ জুলাই ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

আরও পড়ুন : ‘জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে’

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের ১৯/০৭/২০২৬ খ্রি. তারিখে স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬,০০২.২৪-১৪৫, স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৬, তারিখ: ১৬/০৭/২০২৬ খ্রি. অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষকরা আগামী ১৯/০৭/২০২৬ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়