Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৭, ১৮ জুলাই ২০২৬

আপডেট: ২০:৩৩, ১৮ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ওয়ামী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুর ওয়ামী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মাওলানা ফারুক হোসাইন নূর নবী, মাওলানা জহিরুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক আব্দুর রহমান জাহাঙ্গীর প্রমুখ। 

আরও পড়ুন<<>>খুলল কাপ্তাই বাঁধের জলকপাট 

আলোচনা সভা শেষে ২৫০ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, ২০২৫ সালে ওয়ামী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে ১৯ জন, ১ম গ্রেডে ৪৮ জন, সাধারণ গ্রেডে ১৮১ উত্তীর্ণ হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়