ছবি: আপন দেশ
নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় এমপি ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মান্দা থানার ওসি খোরশেদ আলম, তথ্য আপা সিরাজুম মনিরা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে প্রমূখ।
আরও পড়ুন<<>>নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একই সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































