ছবি: আপন দেশ
শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্বীকৃতি পাওয়ায় তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।
বক্তারা বলেন, নারী ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জনসচেতনতা—এ সাতটি মূল্যায়ন সূচকে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ এস এম মখলেছুর রহমান কামরুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তার এ অনন্য অর্জনে সংবর্ধনা জানানো হয়।
আরও পড়ুন<<>>উন্মুক্ত হচ্ছে সাজেক ভ্যালী
বক্তারা আরও বলেন, এ সম্মান শুধু একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত অর্জন নয়, এটি মান্দা উপজেলা ও তেঁতুলিয়া ইউনিয়নের জন্যও গৌরবের বিষয়। তারা কামরুলের সফল নেতৃত্বের ধারাবাহিকতা কামনা করেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারও আহবান জানান।
উল্লেখ্য, সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল। গত ১২ জুলাই রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































