Apan Desh | আপন দেশ

খুলে দেয়া হচ্ছে সাজেক ভ্যালী

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৭, ১৫ জুলাই ২০২৬

আপডেট: ২১:৪০, ১৫ জুলাই ২০২৬

খুলে দেয়া হচ্ছে সাজেক ভ্যালী

ছবি: আপন দেশ

দীর্ঘ ০৯দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেক ভ্যালী। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক ( ডিসি) নাজমা আশরাফি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। আবহাওয়ার পরিস্থিতি ভালো হওয়ায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকেই পর্যটকরা পুনরায় সাজেক ভ্রমণ করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলাচলের সময় সতর্কতা এবং জেলা প্রশাসনের জারীকৃত নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়। 

আরও পড়ুন<<>>রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা 

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাণহানি ঘটনা এড়াতে ০৭ জুলাই থেকে সাময়িক সময়ের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। 

বুধবার (০৮ জুলাই) প্রবল বর্ষণে সাজেকের মাচালং সড়ক ডুবে  যাওয়ায় ওইদিন প্রায় ৬০০ পর্যটক আটকা পড়েছিল। দুর্যোগকালীন সময়ে হোটেল মালিক কর্তৃপক্ষ পর্যটকদের জন্য হোটেল-মোটেল ভাড়া মওকুফ করে দেয়। তবে ০৯ ও ১০ জুলাই সেনাবাহিনীর সহযোগিতায় সাজেক ছাড়ে আটকে পড়া পর্যটকরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়