ছবি: আপন দেশ
রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সং-ঘর্ষে আসলাম নামে (২) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও সাতজন আহত হয়েছেন।
সোমবার (০৬ জুলাই) সকালের দিকে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্র এবং সোনাই পাঁচ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ সাতজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লংগদুর রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু আসলাম রাঙামাটি সদর হাসপাতালে মারা যায়। আহত অন্যরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন<<>>পাহাড় ধসের শঙ্কা, জেলা প্রশাসনের মাইকিং
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি দ্রুতগতিতে এসে একটি বাঁক নিয়ন্ত্রণ করতে না পেরে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন। তবে মাহিন্দ্রে থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।
লংগদু থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো নিহতেট পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দুর্ঘটনার পর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, লংগদু উপজেলার মানুষের চলাচলের প্রধান বাহন মাহিন্দ্র, অটোরিকশা ও মোটরসাইকেলের চালকদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রশাসনের নিয়মিত নজরদারির অভাবও রয়েছে বলে তারা দাবি করেন। সচেতন মহলের দাবি, দক্ষ ও লাইসেন্সধারী চালকদের মাধ্যমে এসব যানবাহন পরিচালনা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর উদ্যোগ নেয়া জরুরি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































