Apan Desh | আপন দেশ

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনে বৃক্ষরোপণ কর্মসূচি

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৩, ৩০ জুন ২০২৬

কেশবপুরে মধু শিক্ষা নিকেতনে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: আপন দেশ

যশোর জেলার কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ র‌্যালির আয়োজন করা হয়।

​সোমবার (২৯ জুন) 'লেইস প্রকল্প'-এর আওতায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। 

আরও পড়ুন<<>>ঠাকুরগাঁওয়ে যুবসমাজের উদ্যোগে মাদক নির্মূল কর্মসূচি

কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করে কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। ​পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সচেতনতামূলক কর্মসূচি স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। 

কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুম বিল্লাহ জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকেই সচেতন করে গড়ে তুলতে এ ধরণের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch