ছবি: আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দেরিতে স্কুলে উপস্থিতি হোন বিষয়ে মঙ্গলবার (০৯ জুন) জনপ্রিয় অনলাইন পোর্টাল আপন দেশ-এ ‘দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসন।
প্রতিবেদনে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দেরিতে স্কুলে উপস্থিতি, স্কুলে সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম, পাঠদান প্রক্রিয়া ও শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়া, কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনা ও প্রশাসনের তদারকির ঘাটতিসহ নানাবিধ অনিয়মের বিষয় তুলে ধরা হয়।
সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা ও গুণগতমান বৃদ্ধির লক্ষে টেকশই ক্যাম্পাস বিষয়ক কর্মশালার আয়োজন করেন। কর্মশালায় ১২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষকরা গ্রুপে বিভিক্ত হয়ে স্কুলের সমস্যা ও প্রতিকারের বিষয়ে লিখিত বক্তব্য প্রেজেনটেশন আকারে উপস্থাপন করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী উপজেলার নাগরী ইউনিয়নের মেঘবাড়ী রিসোর্টে ১২৯ জন প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালাটি হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার।
আরও পড়ুন<<>>দেরিতে আসেন প্রধান শিক্ষকরা, ব্যাহত হচ্ছে প্রাথমিকের পাঠদান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আউয়াল। প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধক উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। বিশেষ ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন আদমজী কেন্টনমেন্ট কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক জুবায়ের আহমেদ।
এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোওয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী, কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ প্রমুখ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































