Apan Desh | আপন দেশ

কেশবপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৯, ২১ জুন ২০২৬

আপডেট: ১৯:৩৭, ২১ জুন ২০২৬

কেশবপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ছবি: আপন দেশ

যশোর জেলার কেশবপুরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা, রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন/প্রণোদনা কর্মসূচীর আওতায় এসব বিতরণ করা হয়।

এতে খরিপ-২ মৌসুমে বৃক্ষ রোপণ কর্মসূচীর চারা, উফশী রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ), লেবুর চারা ও বিভিন্ন জাতের উফশী ও হাইব্রিড শাকসবজি বীজ দেয়া হয়।  

আরও পড়ুন<<>>নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশকে মেরে ফেলার হুমকি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন কেশবপুর  উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, রাসায়নিক ও জৈব সার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুরের পৌর আমির প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch