Apan Desh | আপন দেশ

দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা জামায়াত কর্মীর

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৭:১৪, ১৩ জুন ২০২৬

আপডেট: ১৭:১৮, ১৩ জুন ২০২৬

দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা জামায়াত কর্মীর

জামায়াত কর্মী শেখ তারেক

দুধ-পানি দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা দিলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫ নম্বর বাহির দিয়া-মানসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সক্রিয় জামায়াত কর্মী শেখ তারেক।

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ জুন) পবিত্র জুম্মার দিন তিনি ব্যতিক্রমী এক পদ্ধতিতে দল ত্যাগের ঘোষণা দেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ তারেক গত ১৪ থেকে ১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় ও নিবেদিত কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। 

আরও পড়ুন<<>>কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সভা

জুম্মার নামাজের আগে দুধ ও পানি দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

দল ত্যাগের বিষয়ে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম।  পবিত্র জুম্মার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে উক্ত দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।

তার এ ব্যতিক্রমী দলত্যাগের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠন ছাড়ার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch