ছবি: আপন দেশ
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ সাজা দেন।
কারাদণ্ডে দণ্ডিত জিহাদ ইসলামপুর উপজেলার মলমগঞ্জ শেখ পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি মা, স্ত্রীসহ দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকায় নানা বাড়িতে থাকতেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, পৌর শহরের কালিকাপুর এলাকায় মাদক সেবন করে মা, নানি ও স্ত্রীর সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন জিহাদ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
আরও পড়ুন<<>>২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।
দেওয়ানগঞ্জ উপজেলার ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, মাদক সেবন ও পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন ওই যুবক। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইউএনও।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































