Apan Desh | আপন দেশ

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৭, ৯ জুন ২০২৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

ছবি: আপন দেশ

মানিকগঞ্জের সদর উপজেলায় গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) বিকেলে ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ফয়সাল (১৮)। তিনি স্থানীয় মুন্নু মিয়ার ছেলে। জানা যায়, তিনি ফিলিং স্টেশনের একজন কর্মী ছিলেন।

আরও পড়ুন <<>> নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন জানান, বিকেলে ওই যুবক ফিলিং স্টেশনের গাছে ব্রাজিলের পতাকা টানাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তাড়ে স্পর্শ লাগলে তিনি বিদ্যুতায়িত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch