Apan Desh | আপন দেশ

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৬, ৫ জুন ২০২৬

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা

ছবি: আপন দেশ

নওগাঁর সাপাহার সীমান্তে গভীর রাতে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (০৪ জুন) দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর প্রধান পিলারসংলগ্ন চকচকির বিল লোহার সেতু এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া হয়।

ঘটনার বিবরণে জানা যায়, ওই রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করে সাপাহার সীমান্তের ওই অংশ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

শুক্রবার (০৫ জুন) ভোরে তারা বোরো ধানের ক্ষেতের মধ্য দিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে কলমুডাঙ্গা চৌমুহনী এলাকায় এসে অবস্থান নেয়।

ভোরে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে কলমুডাঙ্গা সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে খবর দেয়। সংবাদ পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এরপর তাদের ফেরত পাঠানোর উদ্দেশে সীমান্তের ২৩৭ নম্বর পিলারসংলগ্ন শূন্যরেখায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন <<>> পুশ-ইন বারবার ব্যর্থ করছে বিজিবি

এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাধা দেয়। এর ফলে বর্তমানে ঘটনাস্থলে বাংলাদেশের পক্ষে সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতের পক্ষে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে রয়েছে।

সীমান্তের শূন্যরেখায় পুশইনের শিকার শিশুসহ ১০ জন নারী ও ৭ জন পুরুষ অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে শেষ পর্যন্ত তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের