ছবি: আপন দেশ
অতিরিক্ত যানবাহনের চাপ, বৈরী আবহাওয়া, দুর্ঘটনা এবং যমুনা সেতু ও সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। কোথাও কোথাও যানবাহন থেমেও যাচ্ছে।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তি সবচেয়ে বেশি বেড়েছে।
জানা গেছে, রাতের বৃষ্টি এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আরও পড়ুন <<>> ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়ে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। তবে দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































