Apan Desh | আপন দেশ

সড়ক দূর্ঘটনায় নিহত ৬ যুবকের জানাজায় মানুষের ঢল

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৭, ২৬ মে ২০২৬

সড়ক দূর্ঘটনায় নিহত ৬ যুবকের জানাজায় মানুষের ঢল

ছবি: আপন দেশ

ঈদের আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়। নিহত ১৫ জনের ৯ জন ছিলো নওগাঁর মান্দা উপজেলার। উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঐ ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের একটি মাঠে হৃদয়বিদারক পরিবেশে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৫ মে) রাতে অপর ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

ঈদ উৎসবকে সামনে রেখে বাড়ি ফিরতে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় হাজারও মানুষের ঢল নামে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শোকের ছায়া নেমে এসেছে রাজেন্দ্রবাটি গ্রামসহ আশপাশের জনপদে। 

আরও পড়ুন<<>>নিজ অর্থে সড়ক সংস্কার করে দিলেন ছাত্রদল নেতা নাছির

জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন , মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন এবং নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আব্দুর রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এসময় তারা মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহবান জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়