Apan Desh | আপন দেশ

নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল 

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৫২, ২৫ মে ২০২৬

নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল 

ছবি: আপন দেশ

একেই বলে ভাগ্য! ভাগ্যে থাকলে ঠেকায় কে? নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর তীরে হাঁটতে গিয়ে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ পেয়েছেন কৃষক মো. নাজিম উদ্দিন। বিরল এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়ে। মাছটি একনজর দেখতে রাতেই ভিড় করেন শতাধিক মানুষ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদীর তীরবর্তী একটি খালে মাছটি পাওয়া যায়। কৃষক নাজিম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সন্ধ্যার পর বাড়ির পাশের নদীর তীরে হাঁটতে বের হন কৃষক নাজিম উদ্দিন। এ সময় তার হাতে থাকা টর্চলাইটের আলোতে খালের অল্প পানির মধ্যে বড় কিছু নড়াচড়া করতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে দেখতে পান বিশাল আকৃতির একটি কোরাল মাছ ছটফট করছে। পরে দ্রুত সেটি ধরে বাড়িতে নিয়ে যান তিনি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়। স্থানীয়দের অনুরোধে মাছটি পরে চরবগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি দোকানে আনা হলে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

আরও পড়ুন<<>>যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

স্থানীয়দের ধারণা, জোয়ারের পানির সঙ্গে মাছটি খালে উঠে এসে আটকা পড়েছিল। বিশাল আকৃতির এ কোরাল মাছ ঘিরে পুরো এলাকায় আলোচনা তৈরি হয়েছে। অনেকেই ঘটনাটিকে সৌভাগ্যের প্রতীক বলেও মন্তব্য করেছেন।

নাজিম উদ্দিন বলেন, নদীর পাড়ে হাঁটার সময় হঠাৎ পানিতে বড় কিছু নড়াচড়া করতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি বিশাল একটি কোরাল মাছ। পরে দ্রুত ধরে ফেলি। এত বড় মাছ জীবনে এ প্রথম পেলাম।

স্থানীয় ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, রাত হয়ে যাওয়ায় মাছটি বাজারে নেয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় কয়েকজন মিলে মাছটি কিনে নেন। প্রায় ২০ কেজি ওজনের মাছটি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। পরে মাছটি কেটে ভাগ করে নেয়া হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch