ছবি: আপন দেশ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইজারাদার খলিলুর রহমান মানিকসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ নবগ্রাম আমিনবাজারের ইজারা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের আমিনবাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
আরও পড়ুন<<>>শিশু রামিসা চিরনিদ্রায় শায়িত
মানববন্ধনে বক্তারা বলেন, আমিনবাজার ইজারা নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, বাজারের পরিবেশ অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে। তারা প্রশাসনকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান।
এতে বক্তব্য রাখেন, ইজারাদার খলিলুর রহমান মানিক, বিএনপি নেতা আবুল কাশেম, ইসলামী আন্দোলন নেতা জাবের ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































