Apan Desh | আপন দেশ

বৈষম্যহীন উন্নয়ন বিএনপি সরকারের মূল লক্ষ্য: তিতুমীর

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৫০, ১৬ মে ২০২৬

বৈষম্যহীন উন্নয়ন বিএনপি সরকারের মূল লক্ষ্য: তিতুমীর

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে পাঁচটি অধ্যায় রয়েছে। এর প্রথমটি হলো রাষ্ট্রব্যবস্থা সংস্কার। তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত এবং নাগরিক অধিকার রক্ষায় কাজ করতে চায়। তার দাবি, আগের সরকার বৈধতা ও কার্যকর আইনি কাঠামো ছাড়া দেশ পরিচালনা করেছে। ফলে জনকল্যাণের পরিবর্তে লুটপাটই বেশি হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে আয়োজিত ‘উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলা। অতীতে ভবন নির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আড়ালে ব্যাপক দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, দেশে বেকারত্ব বড় সংকটে পরিণত হয়েছে। স্বাস্থ্যখাতেও নানা সমস্যা রয়েছে। কোথাও অ্যাম্বুলেন্স আছে কিন্তু চালক নেই, কোথাও যন্ত্রপাতি আছে কিন্তু সেগুলো চালানোর লোক নেই।

তিনি আরও বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিচ্ছে। নারীর উন্নয়ন একটি দেশের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক।

আরও পড়ুন <<>> পানিতে ডোবা ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের ওপর ব্যাপক নির্যাতন হয়েছে। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে। সবাই রাষ্ট্রের নাগরিক হিসেবে মর্যাদা পাবে।

পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

সেমিনারে খুলনার দাকোপ উপজেলার কৃষক নিমাই কুমার রায় উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

নিমাই কুমার রায় বলেন, বনদস্যুদের আক্রমণ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার দুর্বলতার কারণে উপকূলের মানুষকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি টেকসই উন্নয়নের জন্য সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান। নতুন সরকারের কাছে প্রত্যাশা পূরণের আশা প্রকাশ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement