Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৩, ১২ মে ২০২৬

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

ছবি: আপন দেশ

অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধ করতে টাঙ্গাইল জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসমুহের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। 

তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে সোমবার (১১ মে) দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক আটক করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে ৪টি ভেকু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক হতে ব্যাটারি জব্দ করা হয়। 

আরও পড়ুন<<>>হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার অন্তর্গত পৌলি ব্রিজ সংলগ্ন মহেলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু পরিবহনের জন্য তৈরি করা অবৈধ মাটির রাস্তা কর্তন করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), কালিহাতি, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং কালিহাতি থানা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

জনস্বার্থে পুরো জেলার এ অভিযান অব্যাহত  থাকবে বলেও  জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়