ছবি: আপন দেশ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীর মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মে) বিকেলে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া বাজারে এলাকার সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহ জাহান মিয়া, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, যুবদল নেতা মো. সবুজ প্রমুখ।
এসময় জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক দেওয়ান, জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. আলিবদ্দীন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি কবিবর রহমান সহ এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জামালপুর ইউনিয়ন মাদকে সয়লাব হয়ে গেছে। বিগত ৮ মাস আগে এক কেজি গাঁজাসহ বিলমাগুরা গ্রামে জনতার হাতে আটক হয় সুধাংশু বিশ্বাস নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা ভবিশ্যতে মাদক ব্যবসা করবে না বলে অঙ্গিকার করায় প্রকাশ্যে গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ বিষয়টি নিয়ে এতোদিন পর কারো ইন্ধনে থানায় মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে হয়রানী করছে। এ হয়রানীর শিকারের ভয়ে এখন মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। আমরা মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।
আরও পড়ুন<<>>হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু
প্রত্যক্ষদর্শী মামুন শেখ বলেন, সুধাংশু বিশ্বাসের সঙ্গে কাজ করতাম। ৮ মাস আগে আমাকে সঙ্গে নিয়ে বিল মাগুরা এলাকায় গেলে তার হাতে থাকা ব্যাগসহ স্থানীয় যুবকরা আটক করে। পরে ব্যাগের মধ্যে এক কেজি গাঁজা পায়। মুরব্বীরা তাকে সতর্ক করাসহ গাঁজা আগুনে পুড়িয়ে ফেলে। এরপর থেকে আমি আর তার সঙ্গে কাজ করি না।
গাঁজাসহ তাকে আটকের ঘটনায় উপস্থিত থাক স্থানীয় কয়েকজন জানান, আমরা নিজেরা তার কাছে পাওয়া গাঁজা আগুনে পুড়িয়ে দেই। গরীব মানুষ হওয়ায় তাকে ভালো হওয়ার সুযোগ দেই। অভিযুক্ত সুধাংশু বিশ্বাস গাঁজাসহ তাকে আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে জামালপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে আটক করে দেড় লক্ষ টাকা নেয়া হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আমি বিচার চাই।
বালিয়াকান্দি থানার ওসি মো. আব্দুর রব তালুকদার বলেন, এ ধরণের একটি বিষয় নিয়ে স্থানীয় বিএনপি নেতারা শালিস করেছেন বলে শুনেছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































