Apan Desh | আপন দেশ

বিধবাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৪, ৬ মে ২০২৬

আপডেট: ১৫:৩১, ৬ মে ২০২৬

বিধবাকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ের প্রতিশ্রতি দিয়ে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুল হক নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাসিযারছড়ার কামালপুর এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আজিজুল হককে প্রধান আসামী করে ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

মামলার এজাহারে জানা যায়, আসামি আজিজুল হক চার বছর আগে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। মোবাইল ফোনে কথা বলার সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সে প্রেমের সম্পর্কের সুবাদে ওই নারীকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলাইয়া বাড়ির লোকজনের অগোচরে নিজ বাড়ীতে ধর্ষণ করে। এক পর্যায়ে গত ১২ মার্চ রাত ১০টায় আসামি আজিজুল হক বাড়ির লোকজনের অগোচরে ভুক্তভোগীর শোবার ঘরে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এরপর ভিকটিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ভিকটিম অভিযুক্ত আজিজুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে বিবাদী ভিকটিমের মোবাইল নম্বর ব্লক লিস্টে রাখে। 

পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে গত ২১ এপ্রিল রাত ৮টায় আজিজুলের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আপর আসামিরা দলবদ্ধ হয়ে বিধবা নারী বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি ধামকি প্রদর্শন করে তাদের বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে।

আরও পড়ুন<<>>মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট

ভিকটিম রাজী না হলে আসামিরা ভিকটিমকে এলোপাতাড়িভাবে কিল ঘুষি মেরে তাদের বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনায় ভিকটিম তার ভাই ইয়াছিন আলীকে সঙ্গে নিয়ে ফুলবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন। যাহার মামলা নং-১৮/৭২, তাং-২৬/০৪/২৬ইং।

ধর্ষিতা নারী বলেন, দীর্ঘ ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক রেখে বিয়ের প্রলোভন দিয়ে প্রধান আসামি আজিজুল হক আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আমি তাকে বিয়ের কথা বললেও সে আমাকে মেনে নেয়নি। পরে আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি ওই আজিজুলকেই বিয়ে করে সংসার করতে চাই।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch