কক্সবাজার টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
তারা হলেন, রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮), মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।
গণমাধ্যমকে আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, এলাকার কিছু লোক বাহার ছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত দেখতে পান। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের মরদেহ উদ্ধার করেন। যেখানে আমার এক ছেলেও রয়েছে। এখন ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ‘খবর পেয়ে আমি টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুন : একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






















