Apan Desh | আপন দেশ

টেকনাফে চলন্ত প্রাইভেট কারে আগুন

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৫, ১৯ এপ্রিল ২০২৬

টেকনাফে চলন্ত প্রাইভেট কারে আগুন

ছবি : আপন দেশ

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি যাত্রীবাহী প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে মেরিন ড্রাইভের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হাসান।

হাসান বলেন, ‘মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইল এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে সেটি বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়।’

তিনি বলেন, ‘এসময় গাড়ির চালক অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে গাড়িতে থাকা যাত্রীরা নিরাপদে বের হন।’

আরও পড়ুন : দেশে তেলের দাম সামান্য বেড়েছে : জ্বালানিমন্ত্রী

এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এ ঘটনায় কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়