Apan Desh | আপন দেশ

৬২ লাখ টাকার সিগারেট-শুঁটকি জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:০১, ১৪ এপ্রিল ২০২৬

৬২ লাখ টাকার সিগারেট-শুঁটকি জব্দ

শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকিসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬২ লাখ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট কর্ণফুলী নদী হয়ে চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়।

আরও পড়ুন <<>> শাহ আমানতে ৩০৬ ফ্লাইট বাতিল 

অভিযান চলাকালে দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ২ হাজার ৬০০ কেজি শুঁটকি এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ ১৬ জনকে আটক করা হয়।

পরে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement