Apan Desh | আপন দেশ

সিগারেট

৬২ লাখ টাকার সিগারেট-শুঁটকি জব্দ

৬২ লাখ টাকার সিগারেট-শুঁটকি জব্দ

শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকিসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬২ লাখ টাকা। সোমবার (১৩ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট কর্ণফুলী নদী হয়ে চট্টগ্রামে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়।

১২:০১ এএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement