Apan Desh | আপন দেশ

শাহ আমানতে ৩০৬ ফ্লাইট বাতিল 

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৭, ১৩ এপ্রিল ২০২৬

শাহ আমানতে ৩০৬ ফ্লাইট বাতিল 

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কিছুটা উন্নতি দেখা গেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ৩০৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ও সোমবার (১২ ও ১৩ এপ্রিল) দুই দিনে মোট ৯টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে ৩০টি ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি আগমন ফ্লাইটও বাতিল হয়েছে।

আরও পড়ুন <<>> কৃষি কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহগামী ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। সালাম এয়ারের মাস্কাটগামী ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।

সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতির প্রভাব কমতে শুরু করলেও ফ্লাইট চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়