জাতীয় পার্টির নেতা ও বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।
শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ আসনের তিনবারের সাবেক এমপি এবং জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।
আরও পড়ুন<<>>বাড়িতে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা
ডিবির ওসি ইকবাল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
শুক্রবার সংশ্লিষ্ট মামলায় শরিফুল ইসলাম জিন্নাহকে আদালতে পাঠানো হবে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































