ছবি: আপন দেশ
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্টারলাইন পরিবহণের একটি বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক জামাল হোসেন (৫২) নিহত হন।
গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারে থাকা শিশুসহ আরও চারজনকে কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—আব্দুল মুমিন (৪৮), ঝর্না আক্তার (৪২), লাবিবা আক্তার (১৪) ও আরশাদ (১০)। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা।
আরও পড়ুন <<>> কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মুমিন জানান, স্টারলাইন পরিবহণের বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































