Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৮, ২৫ মার্চ ২০২৬

চরভদ্রাসনে গণহত্যা দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভার শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফায়েতুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, উপজেলা তথ্য আপা মনিকা বসু, ফায়ার স্টেশন মাস্টার মুর্তজা ফকির, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা মোঃ শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, আব্দুল ওহাব মোল্যা, গোলাম মোস্তফা এবং শেখ আসলামসহ অনেকে।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত নৃশংস গণহত্যার স্মৃতি তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।

আরও পড়ুন <<>> দুজনের লাশ উদ্ধার, নিখোঁজ অন্তত ৩৫

সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch