Apan Desh | আপন দেশ

আবাসিক হোটেল থেকে ১০ তরুণীসহ ১৩ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৩, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১১:১০, ১৭ আগস্ট ২০২৫

আবাসিক হোটেল থেকে ১০ তরুণীসহ ১৩ জন গ্রেফতার

গাজীপুরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। তাদেরকে রোববার (১৭ আগস্ট) আদালতে পাঠানো হবে।

এর আগে শনিবার (১৬ আগস্ট) রাতে মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা নামের আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন<<>> এক ইলিশের দাম ১৪ হাজার ৫০০ টাকা!

গাজীপুর সিটি করপোরেশনের (জিএমপি) বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে পুলিশ শনিবার রাতে ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ তরুণী ও যৌনকর্মী এবং পুরুষসহ মোট ১৩ জনকে আটক করে। পুলিশের অভিযানের খবর পেয়ে হোটেল কর্মচারীরা পালিয়ে যান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে। হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানান ওসি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু