Apan Desh | আপন দেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:২২, ১৬ আগস্ট ২০২৫

শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা

সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। 

এদিন সকালে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আরওপড়ুন<<>>বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ, ইমাম-মুয়াজ্জিনসহ কারাগারে ৪ 

কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদল হক সানু, জেলা পূজা উদযাপন ফ্রণ্টের সভাপতি অমল ব্যানার্জিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন। শোভাযাত্রা শেষে  পূজাচর্না, পরমেশ্বর শ্রীকৃষ্ণের জীবনীর ওপর আলোচনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের ছোট কালীবাড়ি, বটতলা এবং জেলার ইসকনের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু