Apan Desh | আপন দেশ

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ২০:০৪, ১৬ জুলাই ২০২৫

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা জেলা শহর ত্যাগ করেছেন। 

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর দলটির ১৫-১৬টি গাড়ির বহর নিরাপত্তা বলয়ের মধ্যে গোপালগঞ্জ ছাড়ে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমরা গোপালগঞ্জ ত্যাগ করেছি। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে জেলা ছাড়তে পেরেছি।

আরও পড়ুন>>>গোপালগঞ্জে পুলিশের সঙ্গে আ.লীগ-ছাত্রলীগের তুমুল সংঘর্ষ

বহরে থাকা এনসিপি নেতাদের মধ্যে ছিলেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তারা সবাই বিকেলবেলা সার্কিট হাউজ থেকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় বের হয়ে যান।

আরও পড়ুন>>>রণক্ষেত্র গোপালগঞ্জ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

এর আগে বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দলটির গাড়িবহরে হামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় এনসিপি নেতারা জেলা সার্কিট হাউজে আশ্রয় নেন।

গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির পর রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সময় ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ